ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

#

বিনোদন ডেস্ক

২১ জুন, ২০২৬,  6:51 PM

news image

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মা হতে যাচ্ছেন। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে নিজের গর্ভধারণের খবর জানান ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরে অ্যান হ্যাথাওয়ে ক্যামেরার সামনে আসেন। প্রথমে দুই হাত দিয়ে পেট ঢেকে রাখলেও পরে হাত সরিয়ে নিজের বেড়ে ওঠা সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেন। এরপর তিনি নিজের পেটে হাত রেখে হাসেন এবং ভালোবাসার প্রকাশ করেন। অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিয়ে করেন। এই দম্পতির আগে দুই ছেলে রয়েছে। বড় ছেলে জোনাথনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাকের বয়স ৬ বছর। এর আগে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে কথা বলেছিলেন অ্যান। তিনি জানিয়েছিলেন, দুই সন্তানকে নিয়ে তার সময় খুব আনন্দে কাটছে। পরিবার ও কাজ—দুই দিকই উপভোগ করছেন তিনি। অভিনেত্রী বলেন, সন্তান হওয়ার পর জীবনকে নতুনভাবে অনুভব করেছেন তিনি। মা হওয়ার পর নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়েছে বলেও জানিয়েছিলেন অ্যান। হলিউডে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া অ্যান হ্যাথাওয়ে এখন তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম