ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

৪৩ দিন পর নগর ভবনে ডিএসসিসির প্রশাসক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৫,  4:55 PM

news image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া ৪৩ দিন পর নগর ভবনে এসেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে নগর ভবনে এসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সবধরনের সেবা কার্যক্রম শুরুর কথা। তিনি বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।’ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলনে নামেন তার সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এমনকি ইশরাক সমর্থক কর্মচারীরা নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন করেন। ফলে ১৪ মে থেকে ডিএসসিসির প্রশাসক নগর ভবনে আসতে পারেননি। সবশেষ ২২ জুন ইশরাক সমর্থকরা চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া আজ নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা কর্মচারীরা। সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও আজ নগর ভবনে আসতে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম