ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

৪২২ উপজেলায় ৩০ টাকা দরে মিলবে ওএমএসের চাল

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৫,  1:06 PM

news image

দেশের ৪২২টি উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন ওএমএসের চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। উপজেলাগুলোতে মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওএমএস কার্যক্রমের আওতায় প্রতিকেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি চাল দেওয়া হবে। মন্ত্রণালয় জানায়, আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে থাকবে এবং প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম