ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

৪১ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো সেই বাংলাদেশি শিক্ষার্থী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

তুরস্কে ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ ৪১ ঘণ্টা পর উদ্ধার হল বাংলাদেশি এক শিক্ষার্থী। তার নাম গোলাম সাঈদ রিংকু। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি কূটনীতিক শাহানাজ গাজী।  জানা গেছে, গোলাম সাঈদ রিংকুর বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইলের দেওনাই গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে। রিংকু স্থানীয় কাগইল করুনাকান্ত উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়তে যান। সেখানে কারামানমারাস বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পড়াশোনা করছেন তিনি। একই সঙ্গে তিনি পার্ট টাইম চাকরিও করতেন। সোমবার তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ হন রিংকু। ভূমিকম্পের ঘটনার দীর্ঘ ৪১ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। রিংকুর মামা সাজেদুর রহমান জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাসে থাকে রিংকু। সে যে ভবনটিতে থাকত সেটি ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এরপর থেকে তার বন্ধুরা রিংকুর খোঁজ পাচ্ছিল না। বিষয়টি সোমবার সন্ধ্যায় রিংকুর বাড়িতে জানায় বন্ধুরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম