ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৬,  2:25 PM

news image

চালের মূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই বিশেষ কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলায় দৈনিক ১ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষ প্রতি কেজি চাল মাত্র ৩০ টাকা দরে সংগ্রহ করতে পারবেন। এই অতিরিক্ত ওএমএস কার্যক্রমটি বর্তমানে চলমান ‘সাধারণ ওএমএস’ কর্মসূচির পাশাপাশি সমান্তরালভাবে পরিচালিত হবে। অর্থাৎ আগের কেন্দ্রগুলো থেকে চাল-আটা বিক্রির প্রক্রিয়াটি যথানিয়মে চালু থাকবে। বর্তমানে চলমান সাধারণ ওএমএস কর্মসূচির মাধ্যমে সারা দেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা এবং শ্রমঘন উপজেলা ও পৌরসভাসহ মোট ১০৮১টি কেন্দ্রে সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এই কেন্দ্রগুলো থেকে প্রতিদিন ১৪১৭.৫ মেট্রিক টন আটা (খোলা আটা ২৪ টাকা কেজি ও ২ কেজির প্যাকেট ৫৫ টাকা) এবং ১১৭৫ মেট্রিক টন চাল (৩০ টাকা কেজি) ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং মাঝারি ও মোটা চালের দাম স্থিতিশীল আছে। তবে দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম