ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

৪০ এ পা দিলেন মাশরাফি

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৩,  3:57 PM

news image

নড়াইলের দুরন্ত সেই কিশোর থেকে বাংলাদেশ ক্রিকেট দলে খেলার স্বপ্ন পূরণ, দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার। এখানেই কি শেষ, না। এখন তিনি রাজনীতিতে। করছেন মানুষের সেবা। বলছি, ১৭ কোটি বাঙালির আস্থার প্রতীক ও ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মোর্ত্তজার কথা। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফির জন্মদিন। ৩৯ পেরিয়ে ৪০-এ পা দিলেন তিনি। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আদালতপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন মাশরাফি। নড়াইলে কৌশিক নামেই বেশি পরিচিত। ছোট বেলা থেকে দুষ্ট, দুরন্ত, দুর্বার। স্কুলের ধরাবাঁধা পড়ালেখাতেও ছিলেন তুখোড়। তবে, বাধাপড়া জীবনে আটকে রাখা যেতো না কিশোরটিকে। ধীরে ধীরে ক্রিকেটের প্রতি প্রেম বাড়ে ম্যাশের। প্রথমে ব্যাটিংয়ে আগ্রহ বেশি থাকলেও, কিশোর কৌশিকের বোলিংয়ে গতি ছিল চমৎকার। পাড়া মহল্লায় দারুণ আলোচিত হন। তার খেলা উপভোগে নড়াইলের মাঠে মাঠে মানুষের আগ্রহ থাকতো তুঙ্গে। এভাবেই নড়াইল জয় করে ঢাকায় আগমন ঘটে কৌশিকের। বয়স ভিত্তিক ক্রিকেটের বাধা টপকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে কৌশিক থেকে সবার প্রিয় মাশরাফি বিন মোর্ত্তজা হয়ে উঠা। সাতবার গুরুতর অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে। কিন্তু, অদম্য ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসের কারণেই মাশরাফি ফিরেছেন বার বার। ২০১৪ সালে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর লাল সবুজের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যে এনে দিয়েছেন। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, দুইবার এশিয়া কাপের ফাইনাল ছাড়াও, প্রথমবারের মতো ট্রাইনেশন ট্রফি জেতে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম