ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

৩.৯ বিলিয়ন ডলারে সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  10:54 AM

news image

অস্ট্রেলিয়া সরকার তাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) চুক্তির আওতায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে তারা বিশাল অংকের টাকা বিনিয়োগ করছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি অত্যাধুনিক জাহাজ নির্মাণ কেন্দ্র (শিপইয়ার্ড) তৈরির জন্য সরকার প্রাথমিকভাবে ৩.৯ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী একে ডাউন পেমেন্ট হিসেবে উল্লেখ করেছেন। আগামী কয়েক দশকে এই সাবমেরিন নির্মাণ প্রকল্পের মোট ব্যয় হতে পারে প্রায় ৩০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া তাদের সাবমেরিন বহরকে আধুনিক করতে চায়। ২০২৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সাবমেরিন অস্ট্রেলিয়ায় অবস্থান করবে। ২০৩০ সালের দিকে অস্ট্রেলিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি ভার্জিনিয়া-শ্রেণীর পারমাণবিক সাবমেরিন কিনবে। সবশেষে, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো (বে সিস্টেম এবং এএসসি) মিলে যৌথভাবে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তির সাবমেরিন তৈরি করবে। এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিনিয়োগ, যা সমুদ্রসীমায় তাদের শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে। এই বিশাল শিপইয়ার্ড প্রকল্পের ফলে আগামী কয়েক দশকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পেন্টাগনের রিভিউ অনুযায়ী, অস্ট্রেলিয়া বেশ দ্রুতগতিতেই এই পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম