ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

৩ মাসের মধ্যে প্রথম স্বর্ণের পতন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২৩,  6:36 PM

news image

আন্তর্জাতিক বাজারে গোটা মে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। এ নিয়ে গত ৩ মাসের মধ্যে প্রথম কোনো মাসে গুরুত্বপূর্ণ ধাতুটির পতন ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঋণ সীমা চুক্তির অগ্রগতি হয়েছে। ফলে প্রত্যাশা করা হচ্ছে, সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।  এ প্রেক্ষাপটে ডলার শক্তিশালী হয়েছে। তাতে নিরাপদ আশ্রয় হিসেবে বুলিয়নের আকর্ষণ কমেছে। জাতীয় ঋণ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাড়াতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি। ইতোমধ্যে এ নিয়ে প্রাথমিক চুক্তি হয়েছে।  মার্কিন কংগ্রেসে এখন সেটি আইন পাসের অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে, ভোটাভুটিতে তা হয়ে যাবে। এতে বুধবার (৩১ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৫৯ ডলার ৬৪ সেন্টে। সবমিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। বিগত ৩ মাসের মধ্যে যা প্রথম। অন্যদিকে, ফিউচার মার্কেটে স্বর্ণের দাম স্থিতিশীল হয়েছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৯ ডলার ৩০ সেন্টে। আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, ট্রেজারি ইল্ড রাতারাতি হ্রাস পেয়েছে। ফলে স্বর্ণের দাম ১৯৪০ ডলারের মধ্যে আটকে আছে। অন্যথায় আরও কমতে পারতো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম