ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

৩ বছর পর নিজ এলাকায় ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২২,  8:27 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় তিন বছর পর আজ সকালে তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে গেছেন। সড়কপথে যাওয়ার সময় ফেনীর দাগনভূইয়া থেকে নিজ বাড়ি পর্যন্ত লাখো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। কোম্পানীগঞ্জের নিজ বাসভবনে গিয়ে ওবায়দুল কাদের প্রথমেই তার মা-বাবার কবর জিয়ারত করেন। কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মা-বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে করেন। আজ বিকেল ৩টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং মতবিনিময় সভায় যোগ দেবেন ওবায়দুল কাদের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম