ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  12:47 PM

news image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত এই শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এ উপলক্ষে গতকাল রাষ্ট্রীয়ভাবে এক দিনের ছুটিও পালন করা হয়। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। নেতা-কর্মীদের কান্না, মানুষের নীরবতা আর ভারী বাতাসে যেন স্তব্ধ হয়ে আছে দেশ। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে গণপরিবহন সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু একটিই নাম, ‘বেগম খালেদা জিয়া’। স্মৃতিচারণ আর বেদনার কণ্ঠে আফসোস শোনা যাচ্ছে সর্বত্র। ধর্ম, দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্র ও রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘদিন যাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছে ঐক্য ও গণতন্ত্রের কথা, তাঁর বিদায়ে গণতন্ত্রকামী মানুষ গভীর শোক প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।এদিকে দলীয়ভাবে সাত দিনের শোক পালন করছে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব কার্যালয়ে সাত দিন কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় দলের সব স্তরের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সরকারি ব্যক্তিত্ব এবং বিএনপি নেতা-কর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম