ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৫,  3:35 PM

news image

পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আদেশ হাতে পাওয়ার ১ সপ্তাহের মধ্যে এই তিন জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। উক্ত কার্যক্রম সম্পর্কে আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন আরও চারজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মো. তানিম খান। এদিকে, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করেন। রিট পিটিশনে বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়। পরে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে বিবাদীরা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবির’র পক্ষে আদালতে একটি আবেদন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম