ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

৩ কলেজের সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  3:46 PM

news image

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এ সময় কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরের এ ঘটনায় আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। আহতদের মধ্যে রয়েছেন, সোহরাওয়ার্দী কলেজের রাজীব (১৯), শাহেদুল (২০), কবি নজরুল সরকারী কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯), এ ছাড়া সলিমুল্লাহ কলেজের রুমান (১৯), ইম্পেরিয়াল কলেজের হুমায়ুনসহ (২০) আরও বেশ কয়েকজন। দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই মাথায় আঘাত রয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম