ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৬,  12:03 PM

news image

আজ লিওনেল মেসির জন্মদিন। ফুটবল দুনিয়ায় পা রেখেছেন দুই যুগের বেশি হলো। এরমধ্যে কয়েক প্রজন্মের সঙ্গে লড়াই করেছেন লিওনেল মেসি। কাকা-রোনালদোদের ছাড়িয়ে হালের এমবাপ্পে-হ্যালান্ডদের যুগেও শ্রেষ্ঠত্ব ওই একজনেরই।


একজন ডিয়েগো ম্যারাডোনার সন্ধানে আর্জেন্টিনাকে ঘুরতে হয়েছিল অনেক দুয়ারে। তবে, সত্যিকার অর্থেই নতুন কাউকে পেতে আর্জেন্টিনার ফুটবলকে পেরুতে হয়েছে দুই যুগের বেশি সময়। অবশেষে মেসি এলেন। নিজেকে ফুটবল নামের খেলার সবচেয়ে বড় শিল্পী হিসেবে করেছেন প্রতিষ্ঠিত। তিন প্রজন্মের সঙ্গে লড়াই করে মেসি এখনো রাজত্ব করছেন ফুটবল দুনিয়ায়।


শান্ত স্বভাবের মেসিকে প্রথমবার ব্যালন ডি'অরের পোডিয়ামে দেখা গিয়েছিল ২০০৭ সালে। ব্রাজিলের রিকার্ডো কাকার পাশে সেই বছরের তৃতীয় সেরা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ২০০৯ সালেই হয়েছেন ব্যালনজয়ী ফুটবলার। মেসিকে সেসময় লড়তে হয়েছিল রাউল, কাকা, থিয়েরি অঁরি, আন্দ্রেই শেভচেঙ্কো কিংবা স্যামুয়েল ইতোর সঙ্গে। উইঙ্গার হিসেবে মেসি নিজের আগমনী জানান দিয়েছিলেন সেসময়ে।


ক্যারিয়ারে নিজের সেরা সময়ে মেসিকে লড়তে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। ব্যালন ডি অরের মঞ্চটা ১০ বছরের জন্য নিজেদের করে রেখেছিলেন দুজন। তবে, অর্জনের গল্পে রোনালদোকে হারিয়েছেন বহু আগেই। এডেন হ্যাজার্ড, লুকা মদ্রিচ, নেইমার, রবার্ট লেভানডস্কি কিংবা লুইস সুয়ারেজদের টেক্কা দিয়ে মেসি নিজেকে প্রমাণ করেছেন সর্বকালের সেরা হিসেবে।


শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েও থেমে থাকেননি মেসি। সমবয়সীদের হাল ছেড়ে দেয়ার পর নতুন প্রজন্মের সেরাদের সঙ্গেও লড়াই চালিয়ে যাচ্ছেন। এমবাপ্পে-হ্যালান্ড-ভিনিসিয়াস কিংবা লামিন ইয়ামালদের যুগেও ৩৯ বছর বয়সী লিওনেল মেসি রাজত্ব করে বেড়াচ্ছেন। এখনও মুগ্ধ করে যাচ্ছেন ফুটবল পণ্ডিত থেকে শুরু করে সমর্থক-সমালোচক সবাইকেই।


ফুটবলের নিখাঁদ সৌন্দর্য ছাড়িয়ে নিজের আলাদা শিল্প তৈরি করেছেন লিও। সেই শিল্প যুগ-কাল পেরিয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্মকে ফুটবলে বুঁদ করে রেখে অমরত্বের স্বাদ নিয়েছেন এই ফুটবল মাঠে থেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম