ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

৩৬৫ রানে থামল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ মে, ২০২২,  7:55 PM

news image

দুঃসহ শুরুর পর লিটন-মুশফিকের বীরত্ব গাঁথা দুটি ইনিংস। লঙ্কান পেসারদের তোপ থামিয়ে প্রথম দিনে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ শেষ পর্যন্ত ৩৬৫ রানে শেষ করেছে প্রথম ইনিংস। ঢাকা টেস্টের প্রথম দিনে গতকাল প্রথম ঘণ্টায় মাত্র ২৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। স্পিন সহায়ক মিরপুরের মাঠে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো। প্রথম দিনে আউট হওয়া পাঁচ ব্যাটারের তিন জনই বিদায় নেন রানের খাতা না। খাদের কিনারে দাঁড়িয়ে লড়াই শুরু করা লিটন-মুশফিক প্রথম দিনেই তুলে নেন শতক। দুজনের জোড়া শতকে ভর করে ২৭৭ রানে দিন শেষ স্বাগতিকরা।

তবে ভয় ছিল দ্বিতীয় দিনের প্রথম সেশন। সেই ভয়ই শেষ পর্যন্ত চেপে ধরে বাংলাদেশকে। লিটন দাস আজ মাত্র ছয় রান যোগ করেই ফিরেন সাজঘরে। তার আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ২৭৭ রানের জুটি গড়ে ফেলেন মুশফিকুর রহিমকে নিয়ে। এর আগে ২০১৩ সালে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৬৭ রানের জুটি গড়েন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। লিটন ১৪১ রান করে সাজঘরে ফেরার পর শূন্য রানে বিদায় নেন ৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর তাইজুল ইসলামকে নিয়ে আরও ৪৯ রানের জুটি বাঁধেন মুশফিক। প্রথম দিনে শতক হাঁকানো মুশফিক আজ পেরিয়ে যান দেড়শ রান। যা দেশের পক্ষে সর্বোচ্চ ৫ বার (৯ সেঞ্চুরি) দেড়শ পার করা ইনিংস। শেষ উইকেট জুটিতে এবাদত হোসেনকে নিয়ে মুশফিক লড়াই চালিয়ে যান দেড়শকে দুইশ রানে রূপ দিতে। মধ্যাহ্ন বিরতির পর এসে অবশ্য বেশিদূর এগুতে পারেননি। আর চার রান যোগ করতেই ১৭৫ রানের ইনিংস খেলে রান আউট হয়ে যান মুশফিক।শ্রীলঙ্কার পক্ষে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা, ৯৩ রানে ৪ উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম