ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

৩৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্ট গার্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৫,  2:27 PM

news image

ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে দুই ট্রলারে থাকা ৩৫ বাংলাদেশিকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। বুধবার (১৭ ডিসেম্বর) তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার আটককৃতদের আদালতে হাজির করানো হবে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর এফবি ‘রূপসী সুলতানা’ ও এফবি ‘সাবিনা’ নামের দু’টি ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল। টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের। পরে ট্রলার দু’টি আটক করে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তারা বাংলাদেশের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তার পরেই ৩৫ জন মৎস্যজীবীকে আটক করে বুধবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় কোস্ট গার্ড। বুধবার বিকেলে আটককৃত মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে আনা হয়। বৃহস্পতিবার বেলায় কাকদ্বীপ মহকুমা আদালতে তাদের হাজির করাবে পুলিশ। সোমবার বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালিয়েছিল বাংলাদেশ নৌসেনার জাহাজ। তার পরেই ওই ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার সকালে ওই ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীকে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুর ঘাটে নিয়ে আসা হয়। তবে ওই ট্রলারেই থাকা পাঁচ জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে নামখানার নারায়ণপুর ঘাটের কাছে ট্রলারটি টেনে আনার পরে উদ্ধার হয় দুই মৎস্যজীবী সঞ্জীব দাস (৫৬) ও রঞ্জন দাসের (৫০) দেহ।  পুলিশ জানায়, সঞ্জীবের বাড়ি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরে। রঞ্জন ছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের দুবরাজপুর গ্রামের বাসিন্দা। এখনও নিখোঁজ তিন মৎস্যজীবী। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই এ বার ফের ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠল বাংলাদেশের দু’টি ট্রলারের বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম