ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

৩৫০ হাত লম্বা পতাকা উড়াল ব্রাজিল সমর্থকেরা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২,  10:27 AM

news image

কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে এখনও প্রায় পনের দিন বাকি। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা করছেন নানান রকম অবাক কাণ্ড। এরই ধারাবাহিকতায় ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন যশোরের কেশবপুরের ব্রাজিলের ভক্ত-সমর্থকেরা। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে কেশবপুর উপজেলার জাহানপুরে স্থানীয় বাজার সংলগ্ন সড়কে এই পতাকা উড়িয়েছে স্থানীয় যুবকেরা। এ সময় তাদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলার জাহানপুর গ্রামের ব্রাজিল ফ্যানস ক্লাবের সদস্য রিপন দাস, কিশোরী দাস, নয়ন দাস, মোহন দাস, সনাতন দাস, বিজয় দাস, সনজিৎ দাসসহ স্থানীয় একাধিক ব্রাজিল ভক্ত-সমর্থকেরা ৩৫০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন। এ ব্যাপারে ব্রাজিলের সমর্থক নয়ন দাস বলেন, সামনে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা। কিশোরী দাস বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলের ভক্ত। তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম