ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

৩০ সেকেন্ডে এক হাতে ১৭ টেনিস বল, বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে খালিদ

#

২১ মে, ২০২২,  3:49 PM

news image

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মাত্র ৩০ সেকেন্ডে ১৭ টি টেনিস বল এক হাতে তুলে সাড়া ফেলেছে যশোরের  মণিরামপুরের কলেজ ছাত্র কাজী খালিদ হাসান (১৭)। মাত্র ২ মাসের প্রচেষ্টায় তার এই সফলতা। পলাশী আর্দশ কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র কাজী খালিদ। সে উপজেলা রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর শেখপাড়ার কাজী আব্দুল বারীর ছেলে। স্বল্প সময়ের বল হাতে নিয়ে গিনেস বুকে নাম লেখাতে যাচ্ছে এই কৃর্তি শিক্ষার্থী। কাজী খালিদ হাসান, ক্যারেন্ট অ্যাফেয়ার্স এর রেকর্ড কর্ণার থেকে ভৈরবের মণিরুল ইসলামের ১৩টি বল হাতে বিশ্ব রেকর্ডের বিষয়টি আমার নজরে আসে। মণিরুল পেরেছে নিশ্চয়ই আমিও পারবো এই প্রত্যয় নিয়ে ১৩টি টেনিস বল ক্রয় করি। ধীরে ধীরে চেষ্টা করতে থাকি এবং ১৩টি হাতে নিতে সক্ষম হই। এরপর আরো দুটি বাড়ায় প্রাক্টিস করতে থাকি এবং ১৫ টা হাতে নেওয়ার পর দেখি আরো দুটি বল হাতে তুলতে পারবো। অনেক অনুশীলনের পর দেড় মাসের মাথায় মোট ১৭ টি টেনিস বল বাম হাতে সাজিয়ে রাখতে সক্ষম হয়েছি। গত ১৮ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তভূক্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেছি। খালিদ হাসানের এক হাতে ১৭ টি বল নেয়ার বিষয়টি তাক লাগিয়ে দিয়েছে গোটা উপজেলা জুড়ে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেনীপেশার মানুষ এটি দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছে। পিতা কাজী আব্দুল বারী পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সিমেন্টের বস্তা কেটে সেলাইয়ের  মাধ্যমে প্যাকেট তৈরির কাজ করেন তিনি। তৈরিকৃত প্যাকেটগুলো নার্সারীসহ বিভিন্ন দোকানে বিক্রির টাকা দিয়ে চলে তাদের সংসার। পড়াশুনার পাশাপাশি পিতার এই কাজে সহযোগীতা করে ছেলে খালিদ হাসান। মা’ শিউলী বেগম বলেন, দুই সন্তানের মধ্যে খালিদ বড়। অনেক কষ্টের মধ্য দিয়ে ছেলেকে পড়াশুনা করাচ্ছি। স্বপ্ন আছে সেনাবাহিনীতে চাকুরি করবে খালিদ। ছোট বেলা থেকে ছেলেটা আমার উদ্যোমী।  পলাশী-বাসুদেবপুরের ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, কাজী খালিদের প্রচেষ্টায় তার এই সফলতা। সারা বিশ্বের ছেলেটি নাম ছাড়িয়ে যাক এটা আমাদেরও চাওয়া। এক হাতে ১৭ বল তুলে ধরার পারদর্শিতা দেখতে ছুটে আসা সাইদুল ইসলাম বলেন, নিজ চোখে না দেখলে বিশ্বাস হতো এমন দৃশ্য। সত্যি চমৎকার খালিদের পারফর্মেন্স। নিজেও দুই বার চেষ্টা করে ৮টির বেশি বল হাতে সাজাতে পারিনি। তার পারদর্শিতা এলাকায় সাড়া ফেলেছে। রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, অল্প সময়ে ইচ্ছাশক্তির দ্বারা মেধা খাটিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে খালিদ। মাত্র আধা মিনিটে ১৭ টি টেনিস বল হাতে নিয়ে যে চমক দেখিয়েছে তাতে আমরা অভিভূত। পলাশী আদর্শ কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার মন্ডল বলেন, একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র খালিদ খুব মেধাবী। এক হাতে ১৭ টি বল নিয়ে যে পারদর্শীকতা দেখাচ্ছে এটা সত্যিই প্রশংসার যোগ্য। তার নামটি গিনেস বুকে লেখা হোক-এটা আমরা কামনা করছি।।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম