ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড আশুলিয়া যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল কে অস্ত্রসহ আটক করেছ যৌথ বাহিনী নাইজেরিয়ায় দুই গ্রামে নিহত ১৬০, নিখোঁজ রাজা

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, দেহে নির্যাতনের চিহ্ন

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ নভেম্বর, ২০২৫,  11:04 AM

news image

ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল থেকে ৩০ জন বন্দির মরদেহ গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২৫টি মরদেহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক দল মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ করছে, এরপর নিহতদের পরিবারকে জানানো হবে। এদিকে, ইসরায়েলি বাহিনী তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রেড ক্রসের তত্ত্বাবধানে মরদেহ ফেরত নেওয়ার সময় ইসরায়েলি বাহিনী একযোগে গাজা জুড়ে হামলা চালায়, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হন। গাজা সিটির শুজায়িয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত ও তাঁর ভাই আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরেও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আগের এক হামলায় আহত আরেক ব্যক্তি শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সূত্র: সামাটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম