ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

২ সপ্তাহে গমের দাম সর্বনিম্ন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  10:11 PM

news image

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গমের দাম সামান্য বেড়েছে। তবে এখনও গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে রয়েছে খাদ্যপণ্যটির মূল্য। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।  এতে বলা হয়, কৃষ্ণসাগর অঞ্চল থেকে গম কিনতে দরপত্র আহ্বান করেছে বিশ্বের শীর্ষ আমদানিকারক মিশর। তাদের সঙ্গে আরও কয়েকটি দেশ সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। 

ফলে রাশিয়া ও ইউক্রে সমঝোতার ভিত্তিতে খাদ্যশস্যটির রপ্তানি বাড়াতে পারে বলে আশা সঞ্চার হয়েছে। সেই সঙ্গে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে দর নিম্নমুখী হয়েছে। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কৃষি কৌশলের পরিচালক টবিন গোরে বলেন, আবারও ক্রেতা খুঁজে পেয়েছে বাজার। ফলে গমের দাম কমেছে। এদিন সিবিওটিতে গমের দর বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৭ ডলার ৫২ সেন্টে। আগের কার্যদিবসে যার দাম ছিল ৭ ডলার ৪৬ সেন্ট। গত ৭ ফেব্রুয়ারির পর যা সবচেয়ে কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম