ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

২ বছর পর সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস

#

বিনোদন ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৫,  5:04 PM

news image

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে বিজ্ঞাপনে মডেলিং, শোরুম উদ্বোধন আর ফটোসেশনেই দিন পার করছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন ধরা দেন নতুন রূপে, যা প্রকাশ হতেই সৌন্দর্যে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা। তবে প্রায় দুই বছর পর এবার নতুন সিনেমায় ফিরছেন অভিনেত্রী। রোমান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে আবারও তাকে দীর্ঘদিন পর রূপালি পর্দায় দেখা যাবে। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে এ মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।  এদিকে বুধবার (ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেত্রীকে দেখা যায়, সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনা— নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার পরে নিজেকে মেলে ধরেছেন তিনি। এ ছাড়া তার চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্নমাত্রা এনে দিয়েছে। শুধু তাই নয়, ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি একটি ফটোসেশনে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। নিয়মিত  মডেলিং ও ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন অভিনেত্রী। তার স্টাইলকে ভক্ত-অনুরাগীরা প্রশংসা করেন। এবারও ব্যতিক্রম হয়নি। সামাজিক মাধ্যমে সেসব ছবির কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন—নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম