ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

২ দিনে ঢাকা ছেড়েছেন ২৯ লাখ সিমধারী

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  3:29 PM

news image

ঈদুল ফিতর সামনে রেখে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ২৯ লাখ ৯২৩ জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন, যার মধ্যে গত মঙ্গলবার ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন এবং গতকাল বুধবার ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। মঙ্গলবার ঢাকা ছাড়া মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ২৯৫ জন গ্রামীণফোন, ৩ লাখ ২ হাজার ২৮৪ জন রবি ব্যবহারকারী, ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৮ হাজার ১৯০ জন টেলিটক ব্যবহারকারী। বুধবার ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৮৭৮ জন গ্রামীণফোন, ৪ লাখ ১৬ হাজার ৯৫৫ জন রবি ব্যবহারকারী, ৬ লাখ ৫৮ হাজার ২৫২ জন বাংলালিংক ব্যবহারকারী এবং ১৭ হাজার ৫৬০ জন টেলিটক ব্যবহারকারী। এদিকে মঙ্গলবার ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন সিম গ্রাহক ঢাকায় ফিরেছেন। আর বুধবার ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৫২২ জন। দুই দিনে ঢাকায় ফিরেছেন ১৩ লাখ ৩০৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম