ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

২৯ ও ৩০ ডিসেম্বরও সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  1:53 PM

news image

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুন:প্রতিষ্ঠার একদফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচন ঠেকাতে এর আগে গত ২৪ ডিসেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর বিএনপি ও সমমনা দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি। গত দুই মাস সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি। কিন্তু এবার শুক্র ও শনিবার কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম