ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

২৭১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২২,  11:35 AM

news image

নতুন করে আরও দুই হাজার ৭১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের  অনুমোদনের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। আজ বুধবার শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। শিক্ষা মন্তণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি। এ তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এ এমপিওভুক্তি চূড়ান্ত হয়। এদিকে, আজ সকালে প্রধাবমন্ত্রী শেখ হাসিনাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন। সর্বশেষ ২০১৯ সালে ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছিল সরকার। এর মধ্যে দুই হাজার ৬২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ছাড়পত্র পায়। বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৯১০টি। এর মধ্যে স্কুল ১৮ হাজার ১৯৭টি, কলেজ দুই হাজার ৩৬৫টি, মাদ্রাসা সাত হাজার ৬১৮টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম