ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

২৫ হাজার সেনা নিয়ে নাইজারে ঢুকবে ইকোওয়াস

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২৩,  4:46 PM

news image

আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জোটের বৈঠকে অনুমোদন হয়েছে নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়টি। এবার সেই লক্ষ্যে অভিযান পরিচালনায় ২৫ হাজার সেনা সমাবেশ করতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ‘ইকোওয়াস’। ‘ইকোওয়াস’ নাইজারের সামরিক সরকারকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এরইমধ্যে সে সময় সীমা পেরিয়ে গেছে। কিন্তু বাজোমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়াতো দূরের কথা, বরং জান্তা সরকার দেশটির আকাশসীমা বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, ইকোওয়াস জোটের সেনাবাহিনীর প্রধানেরা ২৫ হাজার সেনা নিয়ে নাইজারে সামরিক হস্তক্ষেপে সম্মত হয়েছেন। এই জোটের বিভিন্ন দেশের সেনাদের নিয়ে ২৫ হাজারের যৌথ বাহিনী গড়ে তোলা হবে। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় ২৫ হাজার সেনার অর্ধেকেরও বেশি সেনেগাল, বেনিন ও আইভরি কোস্ট থেকেই সংগ্রহ করতে পারবে নাইজেরিয়া। বলা হচ্ছে, এই সামরিক আগ্রাসনে নাইজেরিয়া নেতৃত্ব দেবে। তবে নাইজারের দুই প্রতিবেশী দেশ বুরকিনাফাসো ও মালি ইকোওয়াস জোটের সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তের বিরোধিতা করে নাইজারের অভ্যুত্থানকারী সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন ঘোষণা করেছে। সূত্র: তাস, ভ্যানগার্ড নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম