ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

২৫ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৪,  2:03 PM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। মঙ্গলবার (১২ মার্চ) রেলওয়েরে একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। সূত্র জানিয়েছে, এবার ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এ ছাড়া ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছাড়া হবে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন। ২৫ মার্চ থেকে পাওয়া যাবে ৪ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ মার্চের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ৬,৭, ৮, ৯, ১০ এপ্রিল। একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৪ এপ্রিল থেকে। অর্থাৎ ৪ এপ্রিল পাওয়া যাবে ১৪ এপ্রিলের টিকিটি। এভাবে পর্যায়ক্রমে ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এপ্রিলের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এপ্রিল। পশ্চিমাঞ্চলের সমস্ত আন্তনগর ট্রেনের টিকিট বিকেল থেকে এবং পূর্বাঞ্চলের টিকিটি সকাল থেকে বিক্রি শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম