ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত

২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৬,  10:48 AM

news image

গাজা থেকে আটক ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাজায় ফিরে যেতে ওই ২৪ ফিলিস্তিনিকে সহায়তা করা হয়েছে। সংস্থাটি জানায়, বন্দিদের কেরেম আবু সালেম ক্রসিং থেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ফিলিস্তিনি বন্দি অফিস বলছে, এই বন্দিরা গাজার বিভিন্ন শহর ও শরণার্থী শিবির থেকে এসেছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন বৃদ্ধ ব্যক্তিও রয়েছেন।

এদিকে, এই মুক্তির ফলে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজায় ফিরে আসা বন্দির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩৬ জনে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে আটক শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা জুড়ে হাজার হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে আটক করা হয়। 

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই সময়ে কেবল পশ্চিম তীর ও জেরুজালেমেই ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। পাশাপাশি, গাজার বিভিন্ন এলাকা থেকে সামরিক অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের অনেকের ওপরই পরবর্তীতে চরম নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগ ওঠে। বর্তমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ধাপে ধাপে মুক্তি পাওয়া বন্দিরা মূলত ওই সময়েরই ভুক্তভোগী। তথ্যসূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম