ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

২৪ ঘণ্টায় বিশ্বে ৯৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ, ২০২৩,  4:34 PM

news image

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৯৪ হাজার ৭৯৮ জন। বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার ৯১৪ জন। এরমধ্যে মারা গেছে ৬৮ লাখ ১৭৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৮ লাখ ১৮ হাজার ৭২৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১৪ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১৬ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৬৮ জন এবং মারা গেছেন ২৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৪০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম