ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ফের করোনার তাণ্ডব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২১,  10:13 AM

news image

বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার সংক্রমণ কিছুটা কমেছিল। মাঝে তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত কয়েকদিন করোনার তাণ্ডব নিম্নমুখী থাকার পর আজ আবার মৃত্যুর হার কিছুটা বেড়েছে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ৫৬৯ জন।

অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৩৬৪ জন। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিল আরও ৪ হাজার ৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৪ লাখ ২২ হাজার ৪২১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৬৫৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ৩৫৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২ লাখ ২১ হাজার ৬৬৪ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ১ লাখ ৮ হাজার ৬৮০ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ১০ হাজার ২৪৬ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৮৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৩৫ হাজার ৩৭ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৬৮৯ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৫ লাখ ১৫ হাজার ২৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন। পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৩৩ হাজার ৭৪৯ জন। মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪৪৬ জন। আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম