ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান ফখরুলের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  1:59 PM

news image

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে। অন্যথায় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে। আজকের মধ্যে সব কাজ সম্পন্ন করতে হবে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিএনপির জরুরি বৈঠকের পর স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ফ্যাসিবাদ পতনে প্রাণ হারানো ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিজয় অর্জন হয়েছে। তবে এখন স্বাধীনতাকে সুসংহত করা সব নাগরিকের দায়িত্ব। এ জন্য প্রয়োজন ধৈর্য, সংযম ও পরমত ও সহিষ্ণুতা।

বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুরের নিন্দা জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো প্রতিহিংসা বা ধ্বংসযজ্ঞের সুযোগ নেই। তবে আন্দোলনের বিরোধিতাকারীরা এখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হামলা-লুটপাট প্রতিরোধ করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। ড. ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করে ছাত্রদের রূপরেখা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,

ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, এখানে আশা করা হবে সর্বদলীয় সরকার গঠন যেন হয়। এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম