ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

২৩ দিন পর মাধ্যমিক বিদ্যালয় খুলল আজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৫,  10:58 AM

news image

ঈদুল আজহা ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো আজ রোববার (২২ জুন)  খুলে দেওয়া হয়েছে। একই দিনে ক্লাস শুরু হচ্ছে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী মঙ্গলবার। এছাড়া মাদরাসা খুলে দেওয়া হবে বৃহস্পতিবার (২৬ জুন)। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং স্ব স্ব অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী- ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ রাখা হয়। ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিল গত ১ জুন। তবে ছুটি শুরুর আগে সাপ্তাহিক বন্ধ পড়ায় সবশেষ ক্লাস হয়েছিল ২৯ মে। দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে গত ১৯ জুন। ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার- দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। অন্যদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয় ১ জুন। ১৯ জুন ছুটি শেষ হয়। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রাথমিক খুলবে মঙ্গলবার

দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুনের শুরু থেকে লম্বা ছুটিতে রয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকছে ২১ দিন। ছুটি শুরু হয় গত ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী মঙ্গলবার (২৪ জুন) থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

মাদরাসা খুলবে বৃহস্পতিবার

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকরি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হয় গত ১ জুন। এ ছুটি শেষ হচ্ছে আগামী ২৫ জুন। ২৬ জুন থেকে পুনরায় মাদরাসায় ক্লাস শুরু হবে। এর আগে গত ১৩ জুন দেশের সরকারি-বেসরকারি কলেজগুলো খুলে দেওয়া হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম