ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

২২ বছর পর ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট

#

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট, ২০২৩,  10:47 AM

news image

২০০৩ সালের পর থেকে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতি হয়। যে কারণে দুই দশকের বেশি সময় ধরে দুই দলের টেস্ট লড়াই দেখা যায় না। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতি হয়েছে। যে কারণে আবারও দেখা যাবে দুই দেশের দ্বিপক্ষীয় লড়াই। ২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে ইংলিশরা। চার দিনের এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মে মাসে। ওই বছরের ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির এখনো ভেন্যু নির্ধারিত হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এর মাঝে তিনটি ড্র হয়েছে, বাকি তিনটি ইংল্যান্ড জিতে নিয়েছে। ২০০৩ সালের ৫ জুন দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল। ১৯৯৬ সালে প্রথম এবং শেষবার জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ইংল্যান্ড। এ ছাড়া ২০০০ এবং ২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলে জিম্বাবুয়ে। এ ছাড়া ওয়ানডেতে দ্বিপাক্ষিত সিরিজে সর্বশেষ ২০০৪ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল জিম্বাবুয়ের মাটিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম