ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

২২ ফেব্রুয়ারির পর থেকে থাকছে না করোনার বিধিনিষেধ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  2:36 PM

news image

আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে করোনার বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামী ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। এদিকে, ‘জয় বাংলা’কে  জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম