ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

২২ ঘণ্টা পর সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৩,  12:02 PM

news image

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা ও বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক রিয়াদ হোসেন জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে। এর আগে, ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম