ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

২১ ফেব্রুয়ারি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  8:37 PM

news image

২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় দলীয় কেন্দ্রীয় কার্যালেয় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৬টা রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিএনপির মহাসচিব জানান, আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করা হবে। সারাদেশে দলের বিভিন্ন ইউনিট ২১ ফেব্রুয়ারির দিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া এদিন আলোচনা সভার আয়োজন করবে। মির্জা ফখরুল বলেন, এই দিনের অন্যতম স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু বর্তমানে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকের দিনে আমাদের শপথ- দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করা। এর আগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা নগর দুই কমিটি নেতৃবৃন্দ ও অঙ্গদলসমূহের নেতাদের যৌথ সভা হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, অ্যডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যনী, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হাসান জাফির তুহিন, হেলাল খান, কামরুজ্জামান রতন,  রফিকুল আলম মজনু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম