ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

২১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭৭ বছরের বৃদ্ধাকে উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  3:38 PM

news image

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আদিয়ামান শহরের একটি ধ্বংসস্তূপ থেকে ৭৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধ্বংসস্তূপটিতে ২১২ ঘণ্টা আটকে ছিলেন। আজ বুধবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তুরস্কের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম ফাতমা গুঙ্গর। তাকে রাতভর চলা উদ্ধার তৎপরতায় মঙ্গলবার আদিয়ামান শহরের একটি সাততলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।ভিডিওতে দেখা গেছে, অক্সিজেন মাস্ক পরা অবস্থায় স্ট্রেচারে করে তাকে উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসাবশেষ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন। পরে গুঙ্গরের স্বজনেরা উদ্ধারকর্মীদের আবেগ ও আনন্দে জড়িয়ে ধরেন। তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। ইতোমধ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি। বেঁচে যাওয়া অনেক গৃহহীন হয়ে পড়েছেন। তবে তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন ভূমিকম্প কবলিত এলাকার মানুষ। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম