ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ভারত

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৩,  12:50 PM

news image

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম এক প্রকার নিশ্চিত। আয়োজকের তালিকায় থাকা অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করায় আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে, হুট করেই খবর মূল আয়োজক হিসেবে না হলেও সহ-আয়োজক হিসেবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করতে চায় ভারত। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) ইএসপিএন ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের দাবি জানানোর শেষ দিন ছিল গত ৩১ অক্টোবর। তাই সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবার ‘প্ল্যান বি’ নিয়ে এগুচ্ছে ভারত। আর তা হলো, পুরো আসর না হলেও কিছু ম্যাচ আয়োজন করতে চায় দেশটি। কাতার বিশ্বকাপের ১১ বছর পর ফের এশিয়ায় হবে বিশ্বকাপ। ৪৮ দেশের অংশগ্রহনে সেই বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্তত ১০টি ম্যাচ আয়োজন করতে চায় ভারত। এই বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (আইএফএফ) কর্তারা প্রয়োজনীয়ও ব্যবস্থাও নিচ্ছে। ওই প্রতিবেদনে আরও জানানো হয়, কাতার বিশ্বকাপে দেশটির রক্ষণশীলতা নীতির কারণে আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছিল ফিফাকে। ২০৩৪ বিশ্বকাপেও তেমনটা হতে পারে বলে ধারণা ফিফার। যেহেতু আয়োজক হিসেবে আর কোনো বিকল্প নেই ফিফার হাতে, তাই অন্তত আর্থিক মুনাফা বিবেচনায় সহ-আয়োজক হিসেবে ভারতকে দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম