ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

২০৩০ বিশ্বকাপেও খেলবেন হ্যারি কেইন

#

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪,  4:39 PM

news image

হ্যারি কেইনের বয়স এখন ৩১ বছর। শীর্ষ পর্যায়ের ফুটবলে তার ক্যারিয়ার আরও কয়েক বছর চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে দেখতে চান না তিনি। এমনকি ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও একদম নাকচ করেননি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এ পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ৬৯টি গোল করেছেন কেইন। রবিবার রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়লাভের সময় দলের প্রথম গোলটি করেন তিনি। এর আগে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তাকে বেঞ্চে রেখেছিলেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি, এবং ২০২৪ ইউরোতে তার পারফরম্যান্স নিয়ে কিছু সমালোচনা হয়েছিল। বায়ার্ন মিউনিখের এই তারকা লন্ডনে সোমবার নিজের একটি ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে এটি কি তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে, এমন প্রশ্নে কেইন জানান, 'আমি তেমনটা মনে করি না।' তিনি আরও বলেন, '৩০ বছর বয়সে পা দেওয়ার পর অনেকেই ভাবেন, ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে, কিন্তু আমি অনুভব করি যে আমি এখনও সেরা পারফর্ম করছি এবং ভালো অনুভব করছি। আমি ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাতে পছন্দ করি না, কিন্তু কখনোই তা করি না। (২০২৬) বিশ্বকাপ আমার জন্য রোমাঞ্চকর হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম