২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 3:44 PM
নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 3:44 PM
২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাদপন্থী নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনার পর ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়টি ভিসা নীতি অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। সাধারণত তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে।