ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

২০২৬ সালে ঈদ-পূজার ছুটি যতদিন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৫,  2:00 PM

news image

গত ৬ নভেম্বর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব মিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকছে। এরমধ্যে অবশ্য ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।  তবে, ছুটির তালিকা এখনও প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও (২০২৬ সাল) পবিত্র ঈদুল ফিতরের ছুটি একই থাকবে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচদিন ছুটি থাকবে। এছাড়া ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।  দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে। উল্লেখ্য, চলতি বছরও (২০২৫) দুই ঈদ ও পূজার ছুটি একই রকম ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, দুর্ঘটনাও ছিল কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম