ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  1:59 PM

news image

রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। বেশি সওয়াব লাভের আশায় প্রতি বছরই পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমান। এছাড়া, রোজার পরই উদযাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ। চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোত ২৪ মার্চ রোজা ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।  সেই হিসেবে ২০২৪ সালে রমজান মাস শুরু হতে বাকি আর মাত্র ৬ মাস। এরইমধ্যে, আগামী বছর কবে পবিত্র রমজান শুরু এবং ঈদুল ফিতর উদযাপিত হবে; তার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা- আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি।  বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ এপ্রিল। সংস্থাটি আরও জানিয়েছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন ‘সফর’ মাস চলছে। তাদের মহাকাশীয় গবেষণা অনুযায়ী, আরবি বছরের পরবর্তী মাস‘রবিউল আউয়াল’শুরু হতে পার ১৬ সেপ্টেম্বর। আর সেই হিসাবে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।  তবে সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখে নির্ধারণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম