ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

২০২৩ সালে যে অ্যাপ সবচেয়ে বেশি ডিলিট হয়েছে

#

আইটি ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  4:40 PM

news image

আর মাত্র কয়েকদিন, তারপরই নতুন বছর। ২০২৩ পেরিয়ে ২০২৪। কোন অ্যাপ কত ডাউনলোড হচ্ছে, এই হিসাব অনেকেই রাখেন। বিশেষত, অ্যাপ প্রস্তুতকারক সংস্থাগুলো। কিন্তু সবচেয়ে বেশি ডিলিট হওয়া অ্যাপ নিয়েও উৎসাহ রয়েছে। সেই হিসাব থেকেই বোঝা যায়, জনপ্রিয়তা নিরিখে কে এগিয়ে আর কে পিছিয়ে! ২০২৩ সালে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ডিলিট হয়েছে, তা জানলে আপনার চোখ কপালে উঠবে। একটি সোশ্যাল মিডিয়া অ্যাপই বেশি ডিলিট হয়েছে। ফেসবুক, এক্স হ্যান্ডেলের মতো সোশ্যাল মিডিয়াগুলো মানুষের কাছে খুবই জনপ্রিয়। সময় পেলেই একটু ঢুঁ মেরে আসা যায় এসব মাধ্যমে। কাজের প্রয়োজনে কিংবা ভার্চুয়ালি আড্ডা দিতে সোশ্যাল মিডিয়ায় ভিড় করেন নেটিজেনরা। কিন্তু গত একবছরে মানুষ সবচেয়ে বেশি ডিলিট করেছেন ইনস্টাগ্রাম! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কি মানুষের এই অ্যাপের প্রতি মোহ হারিয়ে ফেললেন? রিল, ছবি ইত্যাদি নানান কিছু ইনস্টাতে পোস্ট করে থাকেন ব্যবহারকারীরা। তাহলে এই অ্যাপ এত ডিলিট হলো কেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি। বিশ্বের মোট জনসংখ্যার ৫৯.৯ শতাংশ মানুষই সোশ্যাল মিডিয়ায় রয়েছেন। প্রায় প্রত্যেকেই একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করেন। হিসেব বলছে, গড়ে দিনে ২ ঘণ্টা ২৪ মিনিট করে এইসব অ্যাপে সময় কাটান মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেক ফার্ম টিআরজি ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে প্রতি মাসে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ সার্চ করেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপ ডিলিট করতে হয়। ধরে নেওয়াই যায়, ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে আগ্রহ বেড়েছে মানুষের। এই মার্কিন সংস্থাটি ৯টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর গবেষণা চালিয়েছে। সেই অ্যাপগুলোর মধ্যে কোনো অ্যাপ মানুষ ডিলিট করার জন্য গুগল বা ওই জাতীয় সাইটে বেশি সার্চ করেছেন, তার পরিসংখ্যান বের করেছেন। সেই ভিত্তিতেই রিপোর্ট তৈরি করা হয়েছে। শুধু ইনস্টাগ্রাম নয়, স্ন্যাপচ্যাট, টুইটার, টেলিগ্রাম ইত্যাদি অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে বলে দাবি করা হয়েছে। মেটার থ্রেডস অ্যাপেরও জনপ্রিয়তা কমেছে উল্লেখযোগ্যভাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম