ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

২০২২ সালে সাংবাদিক হত্যা বেড়েছে: ইউনেস্কো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৩,  11:05 AM

news image

জাতিসংঘের সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে ৮৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে৷ টানা তিন বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা আবার বেড়েছে৷ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে ৫৮ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন৷ ২০১৮ সালে ৯৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল৷ ২০২২ সালে মেক্সিকোতে সবচেয়ে বেশি ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়৷ এ ছাড়া ইউক্রেনে ১০ জন ও হাইতিতে ৯ জন প্রাণ হারিয়েছেন৷

হত্যার কারণ

তিন-চতুর্থাংশ সাংবাদিক সংঘাত চলছে না এমন জায়গায় খুন হয়েছেন৷ ৮৬ জনের মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক ল্যাটিন আমেরিকা অঞ্চলের৷ সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সংঘাত ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকদের হত্যা করা হয়েছে৷ এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন৷

দায়মুক্তি বেড়েছে

ইউনেস্কো বলছে, সাংবাদিক হত্যায় দায়মুক্তির হার প্রায় ৮৬ শতাংশ, যা ‘আশ্চর্যজনকভাবে খুবই বেশি’৷ এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি৷ খুন হওয়া ছাড়াও গত বছর সাংবাদিকরা অন্যরকম নিপীড়নের শিকার হয়েছেন৷ এর মধ্যে আছে গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, মামলা দিয়ে হয়রানি ও অনলাইন সহিংসতা, বিশেষ করে নারী সাংবাদিকেরা এমন সহিংসতার শিকার হয়েছেন৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম