ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

২০২২ সালে ছুটি ২২ দিন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২১,  9:19 PM

news image

আগামী ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয়দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান। মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আটদিন সরকারি ছুটি থাকছে। সব মিলিয়ে ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে ছয়দিন। বরাবরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঐচ্ছিক ছুটি ধর্মীয় উৎসবের জন্য তিনদিন। আর পার্বত্য চট্টগ্রাম এলাকা এবং এর বাইরে যে নৃগোষ্ঠী আছে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে। এ বছর ২২ দিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়েছে সাতদিন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম