ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

২০২২ সালের সংশোধিত মুক্তিযোদ্ধা তালিকা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৪,  10:55 AM

news image

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ২০২২ সালে তৈরি করা সংশোধিত মুক্তিযোদ্ধার তালিকা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। এক মুক্তিযোদ্ধার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটটি দায়ের করেন নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। আইনজীবী শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন অনুসারে ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধার সুবিধা পাবে। সংবিধানের প্রস্তাবনা অনুসারে তালিকাভুক্ত মুক্তিযুদ্ধবিরোধী ছাড়া সবাই মুক্তিযোদ্ধা। তবে ওই আইনে বিশেষ শ্রেণি রাখা হয়েছে। বিশেষ এই শ্রেণিতে মুক্তিযোদ্ধা করে জামুকা ২০২২ সালে সংশোধিত তালিকা তৈরি করে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এসব যুক্তিতে রিটটি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম