ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক বরিশালে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৬ মাসের শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের ৪৮-৪৭ ভোটে নাকচ ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

২০০৯-২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে কমিটি ঢাবির

#

১৩ এপ্রিল, ২০২৫,  11:27 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রো-উপচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিনও সদস্য হিসেবে এই কমিটিতে যুক্ত থাকবেন এবং বর্তমান রেজিস্ট্রার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। তবে কমিটি প্রয়োজন মনে করলে বহিঃস্থ/অভ্যন্তরীণ আরও তিন জন সদস্য তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবে। এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম