ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

১৯ বছর পর নরসিংদীতে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  12:55 PM

news image

দীর্ঘ ১৯ বছর পর নরসিংদীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১২ নভেম্বর) হেলিকপ্টারে করে তিনি নরসিংদীতে আসেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন শেষে নরসিংদী সদর উপজেলার মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা। জনসভায় ব্যাপক লোকসমাগম করতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এদিন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা রয়েছেন। এ প্রসঙ্গে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো নরসিংদীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’ শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘প্রধানমন্ত্রী সারা দেশে উন্নয়নের যে বিপ্লব করেছেন নরসিংদী তার বাইরে নয়। তিনি নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা নির্মাণ করেছেন। নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হয়েছে। বেলাবোতে আরেকটি শিল্পনগরী স্থাপন প্রক্রিয়াধীন আছে।’ শিল্পমন্ত্রী আরও বলেন, ‘একইসঙ্গে নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি, বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল কলেজ ও কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য হিমাগারের বিষয়ে অবগত আছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। আশা করি, প্রধানমন্ত্রী সমাবেশমঞ্চ থেকে নরসিংদীবাসীর দাবিগুলোকে উপহার হিসেবে দেবেন।’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ ১৯ বছর আগে ২০০৪ সালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম