ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৫,  1:45 PM

news image

১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সব ঠিক থাকলে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে সংস্থাটি। এ লক্ষ্যে এরইমধ্যে তাদের আমন্ত্রণও জানানো হয়েছে।  সম্প্রতি ইসির জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। ইসির আদেশে জানা যায়, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম