ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

১৯ জুলাই সারাদেশে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২২,  7:46 AM

news image

সারাদেশে বুস্টার ডোজ ক্যাম্পেইনের তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা কার্যক্রম জোরদার করার জন্য এই ক্যাম্পেইন শুরু হচ্ছে। ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পুশ করা হবে। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পূর্ণ হলে বুস্টার ডোজ নেওয়া যাবে। এ সময় উপযুক্ত প্রমাণ হিসেবে কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ দেখিয়ে ভ্যাকসিনেশন টিকাদান কেন্দ্র হতে বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪টি স্থানে ও দক্ষিণের ১৪টি স্থানে টিকা কেন্দ্র করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয় পূর্বক ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করার নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম