ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১৮ মাসের মাথায় ২০০ কোটি ডোজের লক্ষ্য পূরণ করতে যাচ্ছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  10:11 AM

news image

২০০ কোটি করোনা টিকা প্রদানের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ভারত। শনিবার (১৬ জুলাই) পর্যন্ত ১৯৯ কোটি ৯৭ লাখ মানুষকে দেয়া হয়েছে ভ্যাকসিন। খবর ফাইনান্সিয়াল এক্সপ্রেসের। এদিন দেশটির ২৫ লাখ মানুষ পেয়েছে করোনা টিকা। ভারতে করোনা টিকা কর্মসূচি শুরু হয় গেল বছর ১৬ জানুয়ারি। ১৮ মাসের মাথায় ২০০ কোটি ডোজের লক্ষ্য পূরণ করতে যাচ্ছে দেশটি। এ পর্যন্ত দেশটির ৯০ শতাংশের বেশি মানুষ পেয়েছে টিকার দুই ডোজ। ১২ থেকে ১৪ বছর বয়সী ৩ কোটি ৭৯ লাখের বেশি শিশু পেয়েছে টিকার প্রথম ডোজ। ৭১ শতাংশের বেশি টিকা দেয়া হয়েছে প্রত্যন্ত এলাকাগুলোতে। গত বছর ২১ অক্টোবর ১০০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক ছুঁয়েছিলো ভারত। কোভিড ভ্যাকসিনেশনে ভারতের সামনে আছে একমাত্র চীন। এ পর্যন্ত ৩৪০ কোটি ডোজ টিকা দেয়ার দাবি দেশটির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম