ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

১৮ দিন পর বসেছেন আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২২,  4:42 PM

news image

ঈদ ও অবকাশকালীন ছুটি শেষে ১৮ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ শুরু হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ ও জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম। বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম